শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • রাজস্থানে মহাসড়কে বাস আগুনে নিহত ২০

    রাজস্থানে মহাসড়কে বাস আগুনে নিহত ২০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতে চলন্ত একটি বাসে আগুন লেগে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর দগ্ধ হয়েছেন।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় বিকালে রাজস্থানের একটি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

    ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ৫৭ জন যাত্রী নিয়ে জয়সলমির থেকে যোধপুর যাচ্ছিল বাসটি। মহাসড়কে পৌঁছালে এর পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে থাকে। চালক বাসটি রাস্তার একপাশে থামালে মুহূর্তের মধ্যেই আগুনে গ্রাস হয় পুরো বাস।

    এ সময়, স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে যান। উদ্ধার করা হয় হতাহতদের, নেয়া হয় নিকটবর্তী হাসপাতালে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

    অপরদিকে, হতাহতদের প্রত্যেককে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন