শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ‘আমার চুল নেই’, টাইম ম্যাগাজিনের ছবিতে ট্রাম্পের ক্ষোভ

    ‘আমার চুল নেই’, টাইম ম্যাগাজিনের ছবিতে ট্রাম্পের ক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাইম ম্যাগাজিনে নিজের প্রকাশিত ছবি দেখে ক্ষেপেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটিকে ‘অত্যন্ত বাজে’ হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, ‘তারা আমার চুল নাই করে দিয়েছে’।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে একটি ছবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি লিখেছেন, “টাইম ম্যাগাজিন আমার সম্পর্কে ভালো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু ছবিটা সর্বকালের সবচেয়ে খারাপ। তারা আমার চুল অদৃশ্য করে দিয়েছে এবং মাথার ওপর এমন কিছু যোগ করেছে, যেন ছোট একটি মুকুট। খুবই বিদঘুটে! নিচের অ্যাঙ্গেল থেকে তোলা ছবি আমার কখনোই পছন্দ নয়, কিন্তু এটি অনেক বেশি খারাপ। প্রশ্ন ওঠে, টাইম ম্যাগাজিনের কর্মীরা এটা কেন করছেন?”

    টাইম ম্যাগাজিন তাদের সর্বশেষ সংস্করণের সামনের মলাটে ট্রাম্পের ছবি দিয়েছে। এবারের ম্যাগাজিনের মূল শিরোনাম তারা করেছে ‘তার বিজয় (হিস ট্রাইয়াম্প)’ নামে।

    ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পকে কৃতীত্ব দিয়ে তার সম্পর্কে প্রতিবেদনে ছাপিয়েছে টাইম ম্যাগাজিন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন