শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • হামাসের কাছ থেকে আরও ৪ ইসরায়েলি জিম্মির দেহ উদ্ধার

    হামাসের কাছ থেকে আরও ৪ ইসরায়েলি জিম্মির দেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হামাসের হাতে থাকা আরও চারজন ইসরায়েলি জিম্মির মৃতদেহ মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে করে এখন পর্যন্ত হামাসের কাছ থেকে মোট আটজন নিহত জিম্মির দেহ ইসরায়েলকে ফেরত দেওয়া হয়েছে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এর আগে সোমবার হামাস ২০ জীবিত ও ৪ মৃত জিম্মাকে ফিরিয়ে দিয়েছিল। অন্যদিকে, রেড ক্রসের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলও ৪৫ জন ফিলিস্তিনি নিহতের দেহ ফেরত দিয়েছে, যাদের মরদেহ এতদিন ইসরায়েলে ছিল।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে করা যুদ্ধবিরতি চুক্তি অনুসারে, হামাস ও ইসরায়েল উভয়েই সম্মত হয়েছিল যে সোমবার দুপুরের মধ্যে মোট ৪৮ জিম্মিকে হস্তান্তর করা হবে। জীবিতদের ফেরত দেওয়া হলেও নিহতদের দেহ ফেরতে বিলম্ব হওয়ায় দুই পক্ষের ওপরই চাপ বাড়ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছিল, হামাস যদি সব ২৮ জিম্মির মরদেহ ফেরত না দেয়, তবে গাজায় মানবিক সহায়তা প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হবে। 

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, হামাসের কোনো বিলম্ব বা ইচ্ছাকৃত টালবাহানা ‘চুক্তির গুরুতর লঙ্ঘন’ হিসেবে গণ্য হবে এবং এর প্রতিক্রিয়া ‘কঠোর’ হবে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামাস চুক্তি ভঙ্গ করায় রাফাহ সীমান্ত খুলে দেওয়া ও মানবিক সহায়তা পাঠানো বিলম্বিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হামাসের দাবি, গাজার ভেতরে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বিশৃঙ্খলার কারণে নিহত জিম্মিদের সব দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।

    সোমবার প্রথম যে চার জিম্মির মৃতদেহ ফেরত দেওয়া হয়, তাদের পরিচয় ইসরায়েল জানিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ড্যানিয়েল পেরেটজ (২২), ইয়োসি শরাবি (৫৩), গাই ইলুজ (২৬) এবং নেপালের নাগরিক বিপিন যোশি (২৩)। 

    আইডিএফ জানিয়েছে, সর্বশেষ যে চারজনের দেহ পাওয়া গেছে, তাদের পরিচয় শনাক্তে সময় লাগবে। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত চুক্তির অনুলিপিতেও উল্লেখ ছিল যে, সব দেহ নির্ধারিত সময়ের মধ্যে উদ্ধার সম্ভব নাও হতে পারে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন