শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • গাজার অর্ধেক ইসরায়েলের নিয়ন্ত্রণে, শান্তিচুক্তি এখনও অস্পষ্ট

    গাজার অর্ধেক ইসরায়েলের নিয়ন্ত্রণে, শান্তিচুক্তি এখনও অস্পষ্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে তৈরি গাজা শান্তিচুক্তি অস্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের একদল মনে করছেন, চুক্তিটি ইচ্ছে করে অস্পষ্ট রাখা হয়েছে যাতে দুই পক্ষকে চুক্তি মানতে রাজি করানো সহজ হয়। অন্যদিকে, অন্য পক্ষের অভিমত, এই অস্পষ্টতার কারণে চুক্তিটি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। 

    গাজা স্ট্রিপের দৈর্ঘ্য ৪১ কিলোমিটার। প্রস্থে ১০ কিলোমিটার। ইসরায়েলের সেনা জানিয়েছিল, তারা প্রায় পুরো অঞ্চলটিই নিজেদের দখলে নিয়ে নিয়েছে। বিশেষত উপকূলবর্তী অঞ্চল তাদের দখলে চলে গেছিল।  

    শান্তি চুক্তিতে বলা হয়েছে, জীবিত সমস্ত বন্দিকে মুক্তি দিলে ইসরায়েলের সেনাকে গাজা ছেড়ে চলে আসতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ইসরায়েলের সেনা ইয়েলো লাইন পর্যন্ত পিছিয়ে এসেছে। এই ইয়েলো লাইন গাজার ভিতরেই অবস্থিত। 

    ফলে এখনো গাজার অর্ধেক অংশ ইসরায়েলের সেনার দখলে, এমনটা বলাই যেতে পারে। বিশেষজ্ঞদের অনেকেরই বক্তব্য. ইসরায়েল পুরোপুরি গাজা ছেড়ে চলে যাবে না।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন