শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ট্রাম্প বললেন, ‘নেতানিয়াহুকে ক্ষমা করে দিন’

    ট্রাম্প বললেন, ‘নেতানিয়াহুকে ক্ষমা করে দিন’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন।

    সোমবার (১৩ অক্টোবর) জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট (নেসেট)-এ দেওয়া এক ভাষণে ট্রাম্প এ আহ্বান জানান। বর্তমানে দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিচার চলছে। ইসরায়েলের প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক হলেও বিশেষ পরিস্থিতিতে অপরাধীকে ক্ষমা করার সাংবিধানিক ক্ষমতা তার রয়েছে।

    ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে ঘণ্টাখানেকের বেশি সময় ভাষণ দেন। ভাষণে ইসরায়েলের প্রেসিডেন্টের উদ্দেশে তিনি সরাসরি প্রশ্ন করেন, 'আমার একটা ভাবনা আছে। প্রেসিডেন্ট, আপনি কেন তাকে (নেতানিয়াহু) ক্ষমা করে দিচ্ছেন না? সিগার আর শ্যাম্পেইন—এসব নিয়ে কারও কি এত মাথাব্যথা আছে?' 

    নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগের বিষয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে যে তিনটি মামলা করা হয়েছিল, তার মধ্যে একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ১০ হাজার ডলার, সিগারেট, শ্যাম্পেইন উপহার নেওয়ার অভিযোগ। যদিও নেতানিয়াহু বরাবরই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এসেছেন।

    নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া ২০২০ সালে শুরু হয়েছে, তবে এখনো মামলাগুলোর রায় হয়নি। গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে এই বিচারপ্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে। 

    এর আগে গত জুনেও ট্রাম্প একবার নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়া বাতিল করার আহ্বান জানিয়েছিলেন। নেতানিয়াহু নিজে এই বিচারপ্রক্রিয়াকে একজন নির্বাচিত দক্ষিণপন্থী নেতাকে উৎখাতের লক্ষ্যে বামপন্থীদের ‘রাজনৈতিক হয়রানির’ ঘটনা বলে আখ্যায়িত করেছেন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন