বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ইসরায়েল ট্রাম্পকে দিচ্ছে সর্বোচ্চ নাগরিক সম্মাননা

    ইসরায়েল ট্রাম্পকে দিচ্ছে সর্বোচ্চ নাগরিক সম্মাননা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল দেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে। গাজা থেকে জিম্মি মুক্তি ও যুদ্ধের অবসান প্রচেষ্টায় বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হবে, জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সোমবার এক বিবৃতিতে। খবর এএফপি।

    হারজোগ তার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে কেবল আমাদের প্রিয়জনদের ঘরে ফিরিয়ে আনতেই সহায়তা করেননি, বরং নিরাপত্তা, সহযোগিতা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের সূচনা করেছেন।

    তিনি আরও বলেন, তাকে ইসরায়েলি প্রেসিডেন্টের সম্মাননা পদক প্রদান করা আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়।

    হারজোগ জানান, আগামী মাসগুলোতে এই পুরস্কার প্রদান করা হবে। সোমবার মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফরের সময় তিনি ট্রাম্পকে এ সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করবেন।

    সোমবারই ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি-বন্দি বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর শুরু হওয়া দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো।

    ইসরায়েল সফরে ট্রাম্প জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইসরায়েলি পার্লামেন্টে (কনেসেট) ভাষণ দেওয়ারও কথা রয়েছে।

    প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ইসরায়েলের প্রেসিডেন্ট পুরস্কার সেইসব ব্যক্তিকে প্রদান করা হয়, যারা রাষ্ট্র বা মানবতার কল্যাণে অসামান্য অবদান রেখেছেন।

    এর আগে ২০১৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একই সম্মাননায় ভূষিত করেছিল ইসরায়েল।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন