বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বন্যা-ভূমিধসে বিপর্যস্ত মেক্সিকো, নিহত ৪৪ জন

    বন্যা-ভূমিধসে বিপর্যস্ত মেক্সিকো, নিহত ৪৪ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুই মৌসুমি ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর আঘাতে মেক্সিকো জুড়ে ভারী বর্ষণ ও বন্যা–ভূমিধসে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে, ২৭ জন নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    রবিবার (১২ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

    বিবৃতিতে বলা হয়, ঝড়-বৃষ্টি ও ভূমিধসে মেক্সিকোর পাঁচটি রাজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভেরাক্রুজ রাজ্যে, যেখানে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
    এছাড়া হিদালাগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারো রাজ্যে ১ জনের মৃত্যু হয়েছে।

    আবহাওয়া দপ্তর জানায়, ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে প্রবল বর্ষণ হয়। শুধু ভেরাক্রুজেই তিন দিনে ৫৪০ মিলিমিটার (২১ ইঞ্চি) বৃষ্টি রেকর্ড করা হয়।

    ঝড়ো হাওয়া ও অবিরাম বৃষ্টির কারণে বহু স্থানে ভূমিধস, গাছ উপড়ে পড়া এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার ঘটনা ঘটে। এতে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

    দুর্যোগ মোকাবিলা দপ্তর জানায়, এখন পর্যন্ত ৫৫টি শহরের প্রায় ১৬ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

    মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম এক্স (টুইটার)-এ এক পোস্টে বলেন,

    “রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করা হবে— কেউ বাদ যাবে না।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন