বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বাইডেনের প্রোস্টেট ক্যান্সার: রেডিয়েশন থেরাপি শুরু

    বাইডেনের প্রোস্টেট ক্যান্সার: রেডিয়েশন থেরাপি শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার অংশ হিসেবে রেডিয়েশন থেরাপি নিচ্ছেন। তার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। অনলাইন বিবিসি জানিয়েছে, বাইডেনের বয়স বর্তমানে ৮২ বছর। মুখপাত্র আরও জানিয়েছেন, তিনি হরমোন থেরাপিও নিচ্ছেন। তবে চিকিৎসার বিস্তারিত জানানো হয়নি। এনবিসি নিউজের এক সূত্রের খবর, রেডিয়েশন থেরাপি পাঁচ সপ্তাহ ধরে চলবে এবং এটি তার চিকিৎসার নতুন ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। গত মে মাসে বাইডেনের অফিস জানিয়েছিল, তার শরীরে প্রোস্টেট ক্যান্সারের একটি আক্রমণাত্মক ধরন ধরা পড়েছে, যা হাড়ে ছড়িয়ে গেছে। প্রস্রাবজনিত সমস্যার কারণে চিকিৎসকরা তার প্রোস্টেটে একটি ছোট গাঁট আবিষ্কার করেন।

    বিবৃতিতে বলা হয়, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। এর গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং হাড়ে ছড়িয়ে পড়েছে। যদিও এটি রোগের একটি আক্রমণাত্মক রূপ। তবে ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল, যা কার্যকর চিকিৎসা সম্ভব করে।

    ক্যান্সার রিসার্চ ইউকের মতে, গ্লিসন স্কোর ৯ মানে হলো রোগটি ‘হাই-গ্রেড’ বা উচ্চমাত্রার, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সিবিএস জানিয়েছে, বাইডেনের ঘনিষ্ঠ এক সূত্র বলেছেন তিনি ভালো আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আরেকটি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে ফিলাডেলফিয়ায় তার রেডিয়েশন থেরাপি শুরু হয়েছে। বাইডেন জানুয়ারিতে প্রেসিডেন্টের পদ ছাড়েন, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক দায়িত্ব পালনকারী প্রেসিডেন্ট ছিলেন। তার স্বাস্থ্যের প্রশ্ন ঘিরে প্রথম মেয়াদে ব্যাপক আলোচনা হয়। এই সমালোচনা তাকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে প্রভাবিত করে। তার সাবেক ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিস ডেমোক্রেট প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন