বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • চীনের সঙ্গে বাণিজ্যে চাপ বাড়ালেন ট্রাম্প, শুল্ক ১০০% হুমকি

    চীনের সঙ্গে বাণিজ্যে চাপ বাড়ালেন ট্রাম্প, শুল্ক ১০০% হুমকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামে ব্যবহারের উপযোগী খনিজ পদার্থের রপ্তানি নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করায় চীনের ওপর ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বেইজিং যদি এই মাসের মধ্যে বিধিনিষেধ শিথিল না করে, তবে ১ নভেম্বর থেকে চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

    বৃহস্পতিবার বেইজিং ঘোষণা করে, জাতীয় নিরাপত্তা এবং পরমাণু অস্ত্র তৈরির ব্যবাহার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতার কারনে সামরিক বাহিনীতে দ্বৈতভাবে ব্যবহারযোগ্য খনিজ উপাদানগুলোর রপ্তানি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে চীন।

    শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় চীনের এই ঘোষণার সমালোচনা করে ট্রাম্প বলেন, “আন্তর্জাতিক বাণিজ্যে চীনের অবস্থান চরমভাবে শত্রুতাপূর্ণ। তারা নিজেদের ইচ্ছেমতো রপ্তানিনীতি নিয়ন্ত্রণ করে। সামরিক ক্ষেত্রে ব্যবহারের উপযোগী খনিজগুলোর রপ্তানি নিয়ন্ত্রণ করা হলে শুধু যুক্তরাষ্ট্র নয়, সব দেশ ক্ষতিগ্রস্ত হবে।”

    “বেইজিং যদি এই অপ্রত্যাশিত অবস্থান থেকে সরে না আসে, যদি রপ্তানিনীতি শিথিল না করে—  তাহলে আগামী ১ নভেম্বর থেকে চীনের ওপর ১০০ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক চাপানো হবে। অর্থাৎ, বর্তমানে দেশটির ওপর যে শুল্ক বিদ্যমান, সেটির ওপর আরও ১০০ শতাংশ শুল্ক চাপবে।”

    গত আগস্ট মাসে চীনের সঙ্গে ‘শুল্কযুদ্ধ’ শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের। ট্রাম্প চীনের ওপর ধার্যকৃত রপ্তানি শুল্কের পরিমাণ ৩০ শতাংশ থেকে ১৪৫ শতাংশে উন্নীত করেন ট্রাম্প। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও মার্কিন পণ্যের ওপর র্নিধারিত শুল্ক ১০ শতাংশ থেকে ১২৫ শতাংশ বর্ধিত করে। পরে ওই মাসেই বেইজিং-ওয়াশিংটন এবং বর্ধিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়।

    নভেম্বর মাসে সেই ৯০ দিনের মেয়াদ শেষ হবে। ট্রাম্প যদি সত্যিই তার হুমকিতে অনড় থাকেন, তাহলে নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর ধার্য মার্কিন শুল্ক পৌঁছা্বে ২৪৫ শতাংশে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন