বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • চীনা পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপ

    চীনা পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মাস থেকে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ দুই বিশ্বশক্তির মধ্যে নতুন বাণিজ্যযুদ্ধের ইঙ্গিত বহন করছে।

    শুক্রবার (১০ অক্টোবর) নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প বলেন, চীনের ‘অবিচারপূর্ণ বাণিজ্যনীতি’ এবং প্রযুক্তি খাতে আক্রমণাত্মক মনোভাবের জবাব দিতে যুক্তরাষ্ট্র আর চুপ থাকবে না। গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতেও নতুন নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

    ট্রাম্পের অভিযোগ, বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে চীন এখন বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে—যা একটি ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’।

    উল্লেখ্য, এই বিরল খনিজগুলো গাড়ি, স্মার্টফোনসহ বিভিন্ন উচ্চপ্রযুক্তি পণ্যে অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে, চীনের বিরল খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।

     ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে; বিশেষ করে প্রযুক্তি ও গাড়ি খাতের শেয়ারমূল্যে বড় ধরনের পতন দেখা গেছে।

    বর্তমানে এই দুই পরাশক্তির মধ্যে কূটনৈতিক সম্পর্কও শীতল।

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের নির্ধারিত বৈঠকটি এখনো ‘চূড়ান্তভাবে বাতিল হয়নি’ জানালেও, বৈঠকটি আদৌ হবে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।

    অন্যদিকে, চীনও ইতোমধ্যে একাধিক পাল্টা ব্যবস্থা নিয়েছে। তারা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে তদন্ত শুরু করেছে, যা একটি বড় অধিগ্রহণ প্রক্রিয়া স্থগিত করেছে। এছাড়াও, সম্প্রতি যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত জাহাজ থেকে নতুন বন্দর ফি আদায়ের ঘোষণা দিয়েছে বেইজিং।

    বিশেষজ্ঞদের মতে, গত মে মাস থেকে শুরু হওয়া এই সম্পর্কের অবনতি এবং সাম্প্রতিক পদক্ষেপগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে আরও একটি নতুন বাণিজ্যযুদ্ধের সূচনা হতে চলেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন