বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ৬ বছরের রেকর্ড ছাড়িয়ে মশাবাহিত রোগে কাঁপছে দিল্লি

    ৬ বছরের রেকর্ড ছাড়িয়ে মশাবাহিত রোগে কাঁপছে দিল্লি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত কয়েক বছরের তুলনায় এবছর ভারতের রাজধানী নয়াদিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে মশার বিস্তার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং মশাবাহিত তিন রোগ—ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় দিল্লি কঠিন পরিস্থিতির মুখোমুখি।

    দিল্লির রাজ্য সরকারের অধীন নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর তথ্য অনুসারে, গত ২৯ আগস্ট থেকে এ পর্যন্ত রাজধানীতে ম্যালেরিয়ায় ৩৭১ জন, চিকুনগুনিয়ায় ৬১ জন এবং ডেঙ্গুতে ৭৫৯ জন আক্রান্ত হয়েছেন।

    গত বছর এই সময়ে নয়াদিল্লিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ২৩৭ জন এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ৪২ জন।

    দিল্লির স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২১ সালের তুলনায় চলতি বছর ৫ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। ওই বছর সেপ্টেম্বর-অক্টোবরে মাত্র ৬৬ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

    ডেঙ্গু যদিও এখনও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে, তবে যেকোনো সময় আক্রান্তের সংখ্যায় উল্লম্ফন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ২০২৩ সালে নয়াদিল্লিতে ২ হাজার ৭০১ জন আক্রান্ত হয়েছিলেন।

    নয়াদিল্লির বাসিন্দাদের সতর্কবার্তাও দিয়েছেন তারা। গতকাল বুধবার এক বিবৃতিতে দিল্লির সরকারি চিকিৎসকরা বলেছেন, “আপনার যদি কাঁপুনি দিয়ে জ্বর আসে, মাথা বা মাংসপেশীতে ব্যাথা অনুভূত হয়— তাহলে দেরি না করে রক্ত পরীক্ষা করান এবং রোগ ধরা পড়লে যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়া শুরু করুন।”


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন