বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • গাজা পুনর্গঠনে প্রয়োজন ৬ লাখ কোটি টাকার বেশি

    গাজা পুনর্গঠনে প্রয়োজন ৬ লাখ কোটি টাকার বেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দখলদার ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিনের গাজা উপত্যকা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে নিহত হয়েছে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ২ লাখ। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল ও মসজিদসহ প্রায় সব ধরনের অবকাঠামো।

    জাতিসংঘের হিসাবে, গাজার ৮০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। পুনর্গঠনে লাগবে অন্তত ৫২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৩৪ হাজার কোটি টাকা। জাতিসংঘ কর্মকর্তা জোর্গে মোরেইরা দা সিলভা জানিয়েছেন, যুদ্ধ শেষ হলে প্রথমে ধ্বংসস্তূপ সরানোকে অগ্রাধিকার দেওয়া হবে।

    এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, হামাস ও ইসরায়েল চুক্তিতে রাজি হলে আজই গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে। তিনি জানান, বন্দি বিনিময়, সেনা প্রত্যাহার, মানবিক সহায়তা ও যুদ্ধবিরতির শর্ত নিয়ে চার দফা আলোচনায় অগ্রগতি হয়েছে।

    গাজার শান্তি নিয়ে মিসরের শার্ম এল-শেইখে আলোচনা চলছে। মিসরের প্রেসিডেন্ট সিসি বলেছেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, আমরা আশাবাদী।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন