বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • নির্বাচনের প্রস্তুতি দেখতে পশ্চিমবঙ্গে কমিশনের প্রতিনিধি দল

    নির্বাচনের প্রস্তুতি দেখতে পশ্চিমবঙ্গে কমিশনের প্রতিনিধি দল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে কলকাতায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল। আগামী দুই দিনে জ্ঞানেশ ভারতী পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন।

    আর মাত্র কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের তফসিল প্রকাশিত হবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারের বিধানসভার নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। বিহার জুড়ে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) কাজ প্রায় শেষের দিকে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) এবং বিধানসভা নির্বাচনের বিভিন্ন বিষয় প্রস্তুতি খতিয়ে দেখতে চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে কলকাতায় এসেছেন জ্ঞানেশ ভারতী।

    এছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের সমস্ত জেলার সঙ্গে চলতি মাসের যেকোনো একটি তারিখে বৈঠক করা হবে। পরবর্তীতে তারিখটি জানিয়ে দেওয়া হবে ।

    জানা গেছে, বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের প্রত্যেক বুথে যাতে এসআইআর করা যায় সেই বিষয়টি বিশেষ নজর দেওয়াই তাদের প্রধানকাজ । কারণ, এসআইআর কার্যকর হলে যদি দেখা যায় কোন ভোটারের নাম-২০০২ ভোটার তালিকায় রয়েছে, তাদের কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। যারা ওই সময়ে ভোটার হননি, তাদের বাবা-মা'য়ের নাম থাকলেও সমস্যা নেই। এই দু'টি নথি যাদের নেই তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রস্তাবিত নথির মধ্যে যে কোন একটি জমা দিতে হবে। তাহলেই তাদের ভোটার তালিকায় নাম উঠবে এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।

    ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী রাজারহাট-গোপালপুরে,কোলাঘাট পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার এমন ৫০০ বুথের বিএলও-দের সাথে বৈঠক করছেন। যেখানে সমস্ত বুথের ভোটারদের যাচাই প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

    পরে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে জেলা প্রশাসকের দপ্তরে একটি বৈঠক হবে সেখানে থাকবেন ওই জেলার জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক, ওসি নির্বাচন এবং জেলার সমস্ত ইআরও-রা।

    এ বিষয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় পাল জানিয়েছেন, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ভোটার তালিকা খতিয়ে দেখলে রাজারহাট নিউটাউনে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে। প্রায় ৭৪ হাজার ভোটার বেড়েছে।

    বিজেপি নেতা মৃত্যুঞ্জয় পালের অভিযোগ, রাজারহাট গোপালপুরে সবচেয়ে বেশি বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বসবাস। এখানে জনসংখ্যা যত হওয়া উচিত তার থেকে আধার কার্ডের সংখ্যা সব থেকে বেশি। স্বাভাবিকভাবেই আমরা আশা রাখবো এগুলো খতিয়ে দেখবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন