বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সুমুদ ফ্লোটিলা থেকে গ্রেটা থুনবার্গসহ ১৭১ জন মুক্তি

    সুমুদ ফ্লোটিলা থেকে গ্রেটা থুনবার্গসহ ১৭১ জন মুক্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজায় ত্রাণ বহনকারী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, তাদের গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে।

    ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সুইডিশ কর্মী গ্রেটা থানবার্গ এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৭০ জন সদস্য দক্ষিণ ইসরায়েলের র‍্যামন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রিস এবং স্লোভাকিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। মুক্তি পাওয়াদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স,আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন। 

    এর আগে গত শনিবার (৪অক্টোবর) বিকেলে দক্ষিণ ইসরায়েলের রামন বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আটক ১৩৭ মানবাধিকারকর্মীকে ইস্তাম্বুলে পাঠানো হয়। 

    উল্লেখ্য,গত সপ্তাহে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টির বেশি নৌযান সাগরে আটকে দেয় ইসরায়েলি বাহিনী। তারা নৌযানগুলোয় থাকা প্রায় ৪৭০ মানবাধিকারকর্মীকে আটক করে।
    সূত্র: বিবিসি


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন