বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ইরান এয়ারে যুক্ত হলো ১১টি আধুনিক উড়োজাহাজ

    ইরান এয়ারে যুক্ত হলো ১১টি আধুনিক উড়োজাহাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যাত্রীসেবা বাড়াতে নতুন ১১টি উড়োজাহাজ যুক্ত করেছে ইরান
    দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান হোসেইন পুরফারজানেহ জানিয়েছেন, যাত্রী পরিষেবার সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে ইরান বিমানবহরে যুক্ত হয়েছে নতুন ১১টি যাত্রীবাহী উড়োজাহাজ।

    রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

    এদিন ১৩টি পরিবহন-সম্পর্কিত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পুরফারজানেহ বলেন, দেশের বিমান বহরে ১১টি নতুন উড়োজাহাজ, একটি হেলিকপ্টার এবং ১৯টিরও কম আসন বিশিষ্ট পাঁচটি বিমান যুক্ত হয়েছে। এই উদ্যোগগুলোর মূল্য ১২৪.৮ মিলিয়ন মার্কিন ডলার এবং এর লক্ষ্য বিমান পরিষেবার মান উন্নত করা এবং দেশব্যাপী পরিবহন সম্প্রসারণ করা।

    তার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন বিমানের সংযোজনের ফলে ইরানের জাতীয় বহরে দুই হাজার ৫৩২টি নতুন যাত্রী আসন যুক্ত হয়েছে, যা দেশটির বিমান পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে চলেছে।

    ইরানের আইনপ্রণেতারা বলছেন, বিমান বিক্রয় এবং খুচরা যন্ত্রাংশের অ্যাক্সেস সীমিত করার আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান কয়েক দশক ধরে তার পুরানো বহর আধুনিকীকরণের জন্য লড়াই করে আসছে। দেশীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, এই বছরের শুরুতে, তেল সম্পর্কিত বিনিময় চুক্তির আওতায় চীন থেকে বেশ কয়েকটি ব্যবহৃত এয়ারবাস এ৩৩০-এর ডেলিভারি নিয়েছিল ইরান।

    এছাড়া সেপ্টেম্বরের শেষের দিকে একজন ইরানি আইনপ্রণেতা জানিয়েছিলেন, রাশিয়ান মিগ-২৯ যুদ্ধবিমান ইরানে পৌঁছেছে এবং কর্মকর্তারা মস্কোর সঙ্গে বৃহত্তর প্রতিরক্ষা ও পরিবহন সহযোগিতার অংশ হিসেবে সুখোই এসইউ-৩৫-সহ আরও রাশিয়ান-নির্মিত বিমান অর্জনের বিষয়েও আলোচনা করেছেন।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন