বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ভয়াবহ তুষারঝড়ে এভারেস্টে আটকা শত শত অভিযাত্রী

    ভয়াবহ তুষারঝড়ে এভারেস্টে আটকা শত শত অভিযাত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের তিব্বত অংশের মাউন্ট এভারেস্টে প্রবল তুষারঝড়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শুরু হওয়া তুষারপাত শনিবার সারাদিন অব্যাহত থাকায় ৪,৯০০ মিটার উচ্চতার ক্যাম্প এবং আশপাশের এলাকা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আটকা পড়া লোকজনের মধ্যে পর্যটক, পর্বতারোহী এবং কর্মী রয়েছেন। উদ্ধারকাজে শত শত স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকর্মী অংশগ্রহণ করছেন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার পর্যন্ত ৩৫০ জনকে কুডং শহরে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ২০০ জনেরও বেশি পর্বতারোহী ধাপে ধাপে উদ্ধার অভিযান শেষে কুডং শহরে পৌঁছাবেন।

    উদ্ধার ও নিরাপত্তার কারণে স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি শনিবার রাত থেকে এভারেস্টে পর্যটক প্রবেশ ও টিকিট বিক্রি স্থগিত করেছে।

    এদিকে, নেপালে ভারি বৃষ্টির কারণে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক সড়কপথ বন্ধ হয়ে গেছে এবং অন্তত ৪৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন