বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বিশ্বের শক্তিশালী সেনার শীর্ষে রাশিয়া

    বিশ্বের শক্তিশালী সেনার শীর্ষে রাশিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার সশস্ত্র বাহিনী বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ।

    সংবাদ মাধ্যম রোসিয়া-১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাত্রুশেভ বলেন, ‘শক্তির দিক থেকে রুশ সেনাবাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে।’

    তিনি বলেন, ‘পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানেন যে, আমরা এখন বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে শক্তিশালী।’

    তিনি আরও বলেন, ‘অনেকে বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীই সবচেয়ে শক্তিশালী। কিন্তু তা সঠিক নয়—আমাদের সেনাবাহিনী আরও শক্তিশালী এবং একটি দৃঢ় প্রতিক্রিয়া দিতে সম্পূর্ণ সক্ষম।’

    তবে পাত্রুশেভ সতর্ক করে বলেন, ‘এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও, অভ্যন্তরীণ জনসমর্থন ছাড়া পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হবে।’

    তিনি জোর দিয়ে বলেন, ‘এটি ছাড়া শুধু সামরিক বাহিনীর ওপর নির্ভর করে ইউরোপের আগ্রাসন প্রতিরোধ করা খুব কঠিন হবে।’


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন