বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • গাজার ত্রাণবাহী নৌবহর ইসরাইলি বাধার মুখোমুখি

    গাজার ত্রাণবাহী নৌবহর ইসরাইলি বাধার মুখোমুখি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে রওনা হওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে একটি ইসরাইলি যুদ্ধজাহাজ। এই অভিযোগ জানিয়েছেন ফ্লোটিলার আয়োজকরা। অন্যদিকে, ফ্লোটিলার নিরাপত্তা দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে ইতালি। খবরটি জানিয়েছে আনাদোলু এজেন্সি।

    ইসরাইলি আগ্রাসনের কারণে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাজায় ইসরাইলের অবরোধ ভাঙার লক্ষ্যে চলতি মাসের শুরুর দিকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকরা জানিয়েছেন, নৌবহরটি এখন অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে প্রায় ১২১ নটিক্যাল মাইল (২২৫ কিলোমিটার) দূরে অবস্থান করছে এবং দ্রুতই গাজার দিকে এগিয়ে যাচ্ছে।

    আনাদোলুর প্রতিবেদন মতে, ফ্লোটিলার নিরাপত্তা থেকে ইতালির সরে দাঁড়ানোর ঘোষণার পর বুধবার (১ অক্টোবর) সকালে একটি ইসরাইলি যুদ্ধজাহাজ ফ্লোটিলার প্রধান জাহাজ আলমার পাঁচ ফিটের মধ্যে চলে আসে এবং এর সমস্ত যোগাযোগ ব্যবস্থা এবং ইঞ্জিন জ্যাম করে দেয়।
     
    ফ্লোটিলায় অবস্থান করা আল জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, এই সময় জাহাজটিতে থাকা অধিকারকর্মী নিরাপত্তা প্রোটোকল মেনে তাদের ফোনগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলেন। ওই সংবাদদাতা পরে জানান, ইসরাইলি জাহাজটি এলাকা ছেড়ে চলে গেছে, যার ফলে নৌবহর ফের চলতে শুরু করে।
     
    তিনি আরও জানান, অল্প সময়ের জন্য বিচ্ছিন্ন থাকার পর আলমা জাহাজের সাথে যোগাযোগ পুনরুদ্ধার হয়েছে। এই বহরে ৫০টির বেশি নৌযান রয়েছে। নৌযানগুলোতে অবস্থান করছেন ৫০০-এর বেশি যাত্রী, যাদের নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।
     
    গত সপ্তাহে গ্রীস উপকূলে ফ্লোটিলায় ড্রোন হামলা চালানো হয়। আয়োজকরা এর জন্য ইসরাইলকে দায়ী করে। তবে তেল আবিব অভিযোগ অস্বীকার করে। তবে ইসরাইল শুরু থেকেই প্রকাশ্যে বলে আসছে, তারা যেকোনো মূল্যে এই নৌবহরকে গাজায় পৌঁছাতে দেবে না।
     
    একের পর এক হামলার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষায় সামরিক জাহাজ পাঠায় ইতালি ও স্পেন। তবে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফ্লোটিলার নিরাপত্তা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ইতালি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইতালীয় যুদ্ধজাহাজ আর বহরের সঙ্গে থাকবে না।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন