বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • মিশিগানে গির্জায় নিহত হামলাকারী প্রাক্তন ইরাক যুদ্ধ সৈনিক

    মিশিগানে গির্জায় নিহত হামলাকারী প্রাক্তন ইরাক যুদ্ধ সৈনিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।

    স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) মিশিগানের শহরতলি গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের ল্যাটার-ডে সেন্টসের জেসাস ক্রাইস্ট চার্চে এ হামলার ঘটনা ঘটে।

    সিএনএন ও এবিসি নিউজের তথ্য মতে, হামলাকারীর নাম টমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। তিনি বার্টন শহরের বাসিন্দা। টমাস জ্যাকব ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মেরিনে কর্মরত ছিলেন। ২০০৭ সালের গ্রীষ্মে কয়েক মাসের জন্য অপারেশন ইরাকি ফ্রিডমের অংশ হিসেবে ইরাকে মোতায়েন ছিলেন তিনি। 

    আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, প্রার্থনা চলাকালীন গির্জার সামনের দিকে একটি গাড়ি চালিয়ে দেন টমাস জ্যাকব। এসময় তিনি গুলি চালান ও ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেন। গুলিবর্ষণে দুজন ঘটনাস্থলেই মারা যান। আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক ঘণ্টা পরে গির্জার পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

    গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপ পুলিশ প্রধান বলেন, এখনও কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। হামলাকারী যখন গাড়ি নিয়ে গির্জায় ঢুকে পড়েন, তখন সেখানে কয়েক শ’ মানুষ উপস্থিত ছিলেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন