বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ফিলিপাইনে ঝড় বুয়ালোই: নিহত ২৬, নিখোঁজ ১৪

    ফিলিপাইনে ঝড় বুয়ালোই: নিহত ২৬, নিখোঁজ ১৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসার আঘাত কাটিয়ে ওঠার আগেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে নতুন একটি মৌসুমি ঝড় আঘাত হেনেছে। এই ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় অন্তত ২৬ জনের মৃত্যু ঘটেছে, ৩৩ জন আহত হয়েছেন, এবং এখনও কমপক্ষে ১৪ জন নিখোঁজ রয়েছেন।

    রোববার এক বিবৃতিতে ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে এই ঝড় আঘাত হানলেও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বিকোল প্রশাসনিক অঞ্চল, কাগায়ান উপত্যকা, কর্ডিল্লেরা প্রশাসনিক অঞ্চল, ল্যুজোন প্রদেশ এবং ভিসায়াস প্রদেশের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চল।

    বিকোলের বিভিন্ন এলাকা থেকে ৯ জন, কাগায়ান থেকে ৮ জন, কর্ডিল্লেরা থেকে ৪ জন, ল্যুজোনে ২ জন, ভিসায়াস থেকে ৩ জনের রদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তার। নিহত, আহত এবং নিখোঁজদের সবাই ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসের শিকার হয়েছেন

    শনিবার আঘাত হানার আগের দিন শুক্রবার ভারী বর্ষণ শুরু হয়েছিল ফিলিপাইনের বিভিন্ন প্রদেশ এবং অঞ্চলে। শুক্রবার থেকে উদ্ধার অভিযানে নামেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্র ও শনিবার উপকূলীয় এলাকাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে ৭ লাখ ৩৮ হাজার ৭১৪টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পরও এখনও ২ হাজার ৬৮০টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ৪৬ হাজার ৬১১টি পরিবারের মোট ১ লাখ ৬৩ হাজার ৩১৭ জন সদস্য।

    এছাড়া প্রবল বৃষ্টি, বন্যা, ঝড়ো বাতাস ও ভূমিধসের জেরে মোট ৮ হাজার ৯১৬টি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

    ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান শুরু করেছে সরকার। স্থানীয় সরকার ইউনিট এবং বিভিন্ন জাতীয় সংস্থার মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ৬৭৫টি পরিবারকে ত্রাণ ও এককালীন অর্থ সাহায্য দেওয়া হয়েছে।

    গত সপ্তাহে ফিলিপাইনে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। ফিলিপাইন এবং প্রতিবেশী দেশ ভিয়েত নামে ২০ জন নিহত হয়েছিল সেই ঝড়ে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন