বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ইউক্রেনে রাশিয়ার আক্রমণে শিশুসহ ৪ নিহত

    ইউক্রেনে রাশিয়ার আক্রমণে শিশুসহ ৪ নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছেন।

    স্থানীয় সময় রোববারের এ হামলায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদন বলছে, কিয়েভের আকাশসীমায় সর্তকবার্তা জারি হয়েছে।

    এদিকে রাশিয়া ইউক্রেনে নতুন করে হামলা শুরু করার পর একে ‘অপরিকল্পিত সামরিক কার্যকলাপ’ উল্লেখ করে পোল্যান্ড রাজধানী ওয়ারশের দক্ষিণ-পূর্বে আকাশসীমার কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

    আল জাজিরা লিখেছে, ডেনমার্ক এবং নরওয়েতে রুশ বাহিনীর ড্রোনের উপস্থিতির প্রতিক্রিয়ায় বাল্টিক সাগরে ন্যাটোর প্রস্তুতিমূলক উদ্যোগের পর রোববার পোল্যান্ডের আকাশসীমা বন্ধ করে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    কিয়েভের সামরিক প্রশাসন বলছে, একজনের মরদেহ উদ্ধারের পর আরও তিনজনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। হামলায় অন্তত ১৫টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক আবাসিক ভবনে ড্রোন হামলা হয়েছে।

    সামরিক প্রশাসন জানিয়েছে, সকালেও আক্রমণ অব্যাহত থাকায় কিয়েভের কিছু বাসিন্দা নিরাপত্তার জন্য গভীর ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে পালিয়ে যান।

    এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, রাশিয়া রাতভর শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলায় আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং বেসামরিক লোক আহত ও নিহত হয়েছে। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন