বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • লাদাখ আবার উত্তপ্ত, সীমান্ত পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ

    লাদাখ আবার উত্তপ্ত, সীমান্ত পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী রক্ষাকবচের দাবিতে লাদাখে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবারের প্রাণঘাতী সহিংসতার পর লাদাখের উপরাজ্যপাল কারফিউ জারি করেন, যা এখনও বলবৎ রয়েছে। এই উত্তেজনার মধ্যেই শুক্রবার আন্দোলনরত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।

    লাদাখ ভারতের কাছে কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ চীন আর পাকিস্তান—দুই দেশেরই সীমানা জুড়ে আছে লাদাখের সঙ্গে। লাদাখের এই আন্দোলনের প্রভাব জম্মু-কাশ্মীরেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক নেতা ও বিশ্লেষকরা।

    জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি, তবুও তারা কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ায় উৎসবে মেতেছিল। কিন্তু এখন তারা নিজেদের 'প্রতারিত' মনে করছে। তিনি বলেন,

    "এখন আপনারাই কল্পনা করুন, যখন জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না হলে আমাদের কতটা প্রতারিত করা হয়েছে, কতটা নিরাশ হয়েছি আমরা।"

    অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল দীপেন্দ্র হুডা এবং সিনিয়র সাংবাদিক রাহুল পণ্ডিতা দুজনেই মনে করেন, লাদাখের আন্দোলন যদি সরকার ঠিকমতো সামলাতে না পারে, তাহলে এর প্রভাব কাশ্মীরেও পড়বে এবং সেখানকার যুব-সমাজ লাদাখের দিকে নজর রাখছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে লাদাখ নিয়ে সরকারের সতর্ক থাকা উচিত যেন এই বিক্ষোভ হাতের বাইরে চলে না যায় এবং চীন কোনো সুযোগ না পায়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন