বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • পাকিস্তানে তেহরিক-ই-তালেবান সদস্যদের বিরুদ্ধে অভিযান, ১৭ নিহত

    পাকিস্তানে তেহরিক-ই-তালেবান সদস্যদের বিরুদ্ধে অভিযান, ১৭ নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কারাক জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার অভিযান পরিচালনা করা হয়। কারাক জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা শেহবাজ এলাহী জানান, অভিযানে অন্তত ১৭ টিটিপি সদস্য নিহত হয়েছে। এ ছাড়া ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

    এর আগে গত বুধবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয় টিটিপি অন্তত ১৩ জন সদস্য।

    খাইবার পাখতুনখাওয়ার সঙ্গে আফগানিস্তানের সীমান্ত আছে। এই প্রদেশটি পাকিস্তানের তালেবানপন্থী সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শক্ত ঘাঁটি। প্রায়ই অঞ্চলটিতে হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

    সাম্প্রতিক সময়ের মধ্যে ২০২৪ সাল ছিল সবচেয়ে রক্তক্ষয়ী। এক বছরে পাকিস্তানে ১৪৪টি ছোট-বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সে হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।

    ২০২৪ সালের এসব হামলায় নিহত হয়েছেন ৬৮৫ জন সেনাসদস্য এবং ৯২৭ জন বেসমরিক মানুষ। অন্যদিকে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন