বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • চীনের ২০৩৫ সালের লক্ষ্য: কার্বন নিঃসরণ কমানো

    চীনের ২০৩৫ সালের লক্ষ্য: কার্বন নিঃসরণ কমানো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ চীন। বুধবার জাতিসংঘ অধিবেশনে ভিডিও বার্তায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, ২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৭ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমানোর অঙ্গীকার করছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    শি জিনপিং বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ৩০ শতাংশে উন্নীত করবে বেইজিং। তাছাড়া, সৌরশক্তির সক্ষমতা ২০২০ সালের তুলনায় ৬ গুণ বাড়ানো হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, ৩ দশমিক ৬ বিলিয়ন কিলোওয়াট সৌরশক্তি উৎপাদন করা।

    এদিকে বনভূমির পরিমাণ ২৪ বিলিয়ন ঘনমিটার বাড়ানোর পাশাপাশি নতুন যানবাহনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আশ্বাসও দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।

    শি জিনপিং এমন সময়ে কার্বন নিঃসরণ কমানোর ঘোষণা দিলেন, যখন জলবায়ু পরিবর্তনকে প্রতারণামূলক কাজ অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন