বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সৌদির সর্বোচ্চ ধর্মীয় পদে শায়খ সালেহ বিন হুমাইদ

    সৌদির সর্বোচ্চ ধর্মীয় পদে শায়খ সালেহ বিন হুমাইদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রফেসর ড. শায়খ সালেহ বিন হুমাইদকে সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদে হারাম কর্তৃপক্ষ।

    দ্য নিউ আরবের প্রতিবেদন অনুযায়ী, পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পরই এই গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব প্রদান করা হয়। 

    গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগলাভের পূর্বে তিনি মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন।

    শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের অন্যতম শীর্ষস্থানীয় আলেম, যিনি একাধারে বিচারক, শিক্ষাবিদ, ও ইসলামি চিন্তাবিদ হিসেবেও সুপরিচিত। 
     
    সালেহ হুমাইদ ১৯৯৩ সাল থেকে সৌদি মজলিস আল শুরা (সৌদি আরবের পরামর্শদাতা পরিষদ) এর সদস্য এবং ফেব্রুয়ারী ২০০২ থেকে ফেব্রুয়ারি ২০০৯ পর্যন্ত মজলিস আল শুরার স্পিকার। 

    এছাড়াও, তিনি বর্তমানে মক্কার মসজিদ আল-হারামের ইমাম। তিনি মক্কার আরবি ভাষা একাডেমির একজন সদস্য, জেদ্দায় আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি। তিনি কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার থেকে ২০১৬ সালের সার্ভিস টু ইসলাম পুরস্কার জিতেছেন।
     
    ধর্মীয় আইনশাস্ত্রে তার গভীর পাণ্ডিত্য, প্রশাসনিক দক্ষতা, চার দশকের বেশি সময় ধরে মানুষের আস্থা অর্জন এবং এ বছর হজের খুতবা প্রদানের সাম্প্রতিক সফল অভিজ্ঞতা—এই সকল বিষয়ই তাকে এই উচ্চ পদটির জন্য সবচেয়ে যোগ্য ও যুক্তিসঙ্গত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন