বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সুইডেনে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

    সুইডেনে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে সুইডেনে একটি মসজিদ । দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে রাতের অন্ধকারে ওই মসজিদে আগুন লাগানো হয়।

    পুলিশ ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে। যদিও অগ্নিকাণ্ডের এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    বার্তাসংস্থাটি বরছে, সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে একটি মসজিদ ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে পুলিশ।

    গত সোমবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। সুইডিশ হেরাল্ডের খবরে বলা হয়েছে, ভবনটি আগে একটি গির্জা ছিল, পরে এটিকে মসজিদে রূপান্তর করা হয়।

    উদ্ধারকর্মী দলের মাইকেল হেসেলগার্ড বলেন, “আমরা এখনও জানি না আগুন কীভাবে শুরু হয়েছে, তবে ভবনটিতে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছিল।”

    যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, “ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আর কোনো কাজে এটি ব্যবহার করা সম্ভব হবে না।”

    আগুন নেভাতে উদ্ধারকর্মীরা পুরো রাত কাজ চালান এবং মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে।

    পুলিশের মুখপাত্র প্যাট্রিক ফর্স বলেন, “ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগের তালিকায় রাখা হয়েছে, কারণ কেন এবং কীভাবে আগুন লেগেছে, তা এখনো পরিষ্কার নয়।”


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন