বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি
  • বিসিবি নির্বাচনে তামিমের নামে সন্ত্রাসের অভিযোগ ক্রীড়া উপদেষ্টার

    বিসিবি নির্বাচনে তামিমের নামে সন্ত্রাসের অভিযোগ ক্রীড়া উপদেষ্টার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের প্রেক্ষাপটে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে সরকারি হস্তক্ষেপ ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ সামনে আসায় সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন সরাসরি মুখোমুখি অবস্থানে রয়েছেন। দুই পক্ষই তাদের অবস্থান শক্ত করার চেষ্টা চালাচ্ছেন, যা নির্বাচনী পরিবেশকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

    গতকাল (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি পদে প্রার্থী তামিম ইকবাল অভিযোগ করেন, ‘সরকারের ঊর্ধ্বতন মহল থেকে বিসিবি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।’ তামিম সরাসরি কারও নাম না বললেও ইঙ্গিত ছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দিকেই।

    একই দিন রাতে একটি টেলিভিশন সাক্ষাৎকারে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘সরকার নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে না। বরং তামিমকে সামনে রেখে একটি পক্ষ নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা করছে। এমনকি অপহরণ ও ভয়ভীতির মতো সন্ত্রাসী কার্যক্রমও চালানো হচ্ছে।’

    তিনি দাবি করেন, ‘তামিম ভাইয়ের পক্ষের লোকজন ক্লাব কাউন্সিলরদের অপহরণ করছে, কাউন্সিলরশিপ দখল করতে চাচ্ছে। এমনকি বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হয়েছে—নির্বাচন থেকে সরে দাঁড়ান, আপনাকে বিসিবির সিইও বানানো হবে। এসব কী? এগুলো তো সন্ত্রাস।’

    আসিফ মাহমুদ আরও বলেন, ‘সরকার নয়, বরং রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় জেলা প্রশাসকদের (ডিসি) ফোন করে কাউন্সিলর পাঠানোর জন্য চাপ দিচ্ছেন। এটাকেই প্রকৃত পলিটিকাল হস্তক্ষেপ বলা যায়।’

    সরকারের পক্ষ থেকে বিসিবি নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে—এমন অভিযোগের ব্যাখ্যায় ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের অধীনস্থ কারও সঙ্গে আমি বা সচিব কথা বলতেই পারি। এটি সরকারের রুটিন কার্যক্রম। এটাই যদি হস্তক্ষেপ হয়, তাহলে আগে বুঝতে হবে সরকারের এখতিয়ার কতটুকু।’

    আসিফ মাহমুদের বক্তব্য অনুযায়ী, তামিম নিজে কতটা এসব কর্মকাণ্ডে জড়িত তা স্পষ্ট নয়, তবে তাকে ব্যবহার করা হচ্ছে একটি ব্যানার হিসেবে। ‘তামিম ইকবালকে সামনে রেখে এসব হচ্ছে। আমি জানি না উনি বুঝছেন কি না, কিন্তু তাকে সামনে রেখেই একপক্ষ সন্ত্রাস করছে,’—বলেন ক্রীড়া উপদেষ্টা।

    তবে সবশেষে তিনি বলেন, ‘নির্বাচন শতভাগ সুষ্ঠু হোক, সেটাই আমাদের চাওয়া। তামিম যদি দেশের ক্রিকেটপ্রেমীদের প্রতিনিধি হয়ে প্রার্থী হতেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম। কিন্তু এখন তিনি একটা রাজনৈতিক ব্যানারের অংশ হয়ে গেছেন।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন