বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • কাবুল থেকে দিল্লি ফ্লাইটে বিমানের নিচে লুকিয়ে পড়ল কিশোর

    কাবুল থেকে দিল্লি ফ্লাইটে বিমানের নিচে লুকিয়ে পড়ল কিশোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাবুল থেকে নয়াদিল্লি পর্যন্ত উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে ঝুঁকিপূর্ণ ভ্রমণ করে এসেছে এক আফগান কিশোর। রোববার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিষয়টি সামনে আসে।

    এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বেলা ১১ টা ১০ মিনিটে আফগান বিমান পরিষেবা সংস্থা কেএএম এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কাবুল থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি পুরোপুরি থামার পর বিমানবন্দরের এক কর্মচারী প্রথম ছেলেটিকে দেখতে পান এবং তাকে নিজেদের জিম্মায় নিয়ে আসেন।

    ১৩ বছর বয়সী ছেলেটি জানিয়েছে, তার বাড়ি আফগানিস্তানের কুন্দুজ শহরে। কিন্তু বর্তমানে সে কাবুলে থাকে। রোববার সকালের দিকে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পৌঁছায় সে এবং সবার অলক্ষ্যে কেএএম এয়ারলাইন্সের আর কিউ- ৪৪০১ নম্বর ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের ফাঁকা সংকীর্ণ স্থানে চড়ে বসে।

    সে আরও জানিয়েছে, শুধু কৌতুহলবশেই সে ল্যান্ডিং গিয়ারে উঠে বসেছিল। এদিকে বসার কিছু ক্ষণের মধ্যেই চলতে শুরু করে বিমান। ফলে তখন আর লাফ দিয়ে নিচে নামার সাহস করতে পারেনি ছেলেটি।

    বিমানপথে কাবুল থেকে নয়াদিল্লির দূরত্ব ২ ঘণ্টা। এই দু’ঘণ্টা ছেলেটি ল্যান্ডিং গিয়ারেই বসে ছিল।

    ছেলেটিকে অবশ্য রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কেএএম এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটেই কাবুলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন