বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি আরব

    পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি আরব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিম তীরের কোনো অংশ দখল বা সংযুক্ত করার চেষ্টা করলে নেতিবাচক প্রভাব পড়বে বলে ইসরায়েলকে সতর্ক করেছে সৌদি আরব। এর ফলে ইসরায়েল ও সৌদির স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা বাতিল হয়ে যেতে পারে, পাশাপাশি নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্কেও ক্ষতি ঘটার আশঙ্কা রয়েছে।

    রয়টার্স এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, এছাড়া ইসরায়েলের জন্য আকাশপথও বন্ধ করতে পারে সৌদি আরব। আব্রাহাম চুক্তিও হুমকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

    এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘটনায় ইসরায়েলি প্রতিক্রিয়া নিয়ে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  তাঁর সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে পশ্চিম তীরের কিছু অংশের প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিবর্তন করে ইসরায়েলের হাতে নেওয়া এবং যেসব দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তাদের কনস্যুলেট বন্ধ করা।

    গত সপ্তাহে নেতানিয়াহু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, রাজনৈতিক চাপের মুখে পশ্চিম তীরের ৬০ শতাংশ এলাকা সংযুক্ত করার কথা ভাবছেন তিনি। জবাবে রুবিও বলেন, এখন সবচেয়ে জরুরি গাজা যুদ্ধের অবসান।

    ইউরোপের শীর্ষ কর্মকর্তারাও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নেতানিয়াহু সরকার নষ্ট করলে, তার ফল ভোগ করতে হবে। তবে আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে এক ভিডিও বিবৃতিতে জানিয়েছেন নেতানিয়াহু।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন