বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • শক্তিশালী টাইফুন রাগাসা হংকংয়ে আঘাত হানার পথে

    শক্তিশালী টাইফুন রাগাসা হংকংয়ে আঘাত হানার পথে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ চীন সাগর থেকে শক্তিশালী সুপার টাইফুন রাগাসা দ্রুত হংকংয়ের দিকে ধেয়ে আসছে। এ কারণে উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে, পাশাপাশি নিরাপত্তার কারণে বিমানবন্দর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম এই তথ্য প্রকাশ করে।

    মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার জন্য হংকং আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে হংকং প্রশাসন। যদিও টার্মিনাল খোলা থাকবে, তবে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী মঙ্গলবার দুপুরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

    এদিকে হংকং অবজারভেটরি ইতোমধ্যেই টাইফুন সতর্কতা জারি করেছে। সোমবার দুপুরে ১ নম্বর সংকেত দেয়া হলেও রাতে তা সংকেত নম্বর ৩-এ উন্নীত হবে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল নাগাদ আরও জোরালো সতর্কতা সংকেত (নম্বর ৮) জারি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    জানা গেছে, সুপার টাইফুন রাগাসা সোমবার ভোরে ফিলিপাইনের লুজোন প্রণালী অতিক্রম করেছে। এর কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, এর ব্যাপকতা ও গতি হংকং ও গুয়াংডং উপকূলে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। সরাসরি আঘাত না হানলেও এর প্রভাব ২০১৮ সালের মাংখুত টাইফুনের চেয়েও ভয়াবহ হতে পারে।

    টাইফুনের কারণে সমুদ্রের জোয়ার মারাত্মকভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় পানির উচ্চতা ৪ থেকে ৫ মিটার পর্যন্ত উঠতে পারে, যা রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে। হংকংয়ের নিম্নাঞ্চল যেমন লেই ইউ মুন, হেং ফা চুয়েন, তুয়েন মুনের গ্রাম এবং তাই ও অঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ইতোমধ্যে সরকার সব মন্ত্রণালয়কে জরুরি প্রস্তুতি জোরদার করতে নির্দেশ দিয়েছে এবং নাগরিকদের দ্রুত সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন