বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি
  • ব্যালন ডি’অর ২০২৫: বিজয়ীর দিকে নজর, কারা এগিয়ে?

    ব্যালন ডি’অর ২০২৫: বিজয়ীর দিকে নজর, কারা এগিয়ে?
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্সের প্যারিসে আজ অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর ২০২৫ এর ৬৯তম আসর। থিয়েত্র দু শাতেলে আয়োজন করা এই অনুষ্ঠানে জানানো হবে পুরুষ ও নারী সেরা ফুটবলারের নাম। পাশাপাশি পুরস্কার দেয়া হবে সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং সেরা কোচদের। ফুটবল বিশ্ব আজকের এই অনুষ্ঠানের দিকে মুখিয়ে আছে, যেখানে বিশ্বের শীর্ষ তারকারা তাদের অবদানের স্বীকৃতি পাবেন।

    ফুটবলপ্রেমীদের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দীর্ঘকাল ধরে ব্যালন ডি’অরের জয়ীর দৌড়ে থাকলেও এবারের আসরে তাদের নাম নেই। এবার ৩২ জন খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন, যাদের মধ্যে রয়েছেন জুড বেলিংহাম, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, রবার্ট লেফানডভস্কি, ভিনিসিয়ুস জুনিয়রসহ অন্যান্য তারকা।

    তবে এবারের ব্যালন ডি’অরের সেরা প্রার্থী হিসেবে শীর্ষে আছেন দুইজন। ফরাসি ক্লাব পিএসজিকে ট্রেবল জেতানো উসমান দেম্বেলে চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ও হয়েছেন, গোল ও অ্যাসিস্টে তার পারফরম্যান্সের কারণে তিনি প্রধান ফেভারিট। আরেকদিকে, মাত্র ১৮ বছর বয়সী বার্সেলোনার লামিনে ইয়ামাল মেসির জার্সি নম্বর ১০-এর উত্তরসূরী হিসেবে খেলোয়াড়ি দক্ষতা ও বড় ম্যাচের পারফরম্যান্স দিয়ে ভক্তদের নজর কাড়ছেন।

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এবারের ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি উসমান দেম্বেলের।

    পুরুষদের মনোনয়ন তালিকা (সংক্ষিপ্ত):
    জুড বেলিংহাম, উসমান দেম্বেলে, জিয়ানলুইজি দোন্নারুমা, দেজিরে দুয়ে, ডেনজেল ডুমফ্রিস, সেরহু গুইরাসি, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, রবার্ট লেভানডভস্কি, কিলিয়ান এমবাপ্পে, পেদ্রি, রাফিনহা, মোহামেদ সালাহ, ভিনিসিয়ুস জুনিয়র, লামিনে ইয়ামাল প্রমুখ।

    আজকের অনুষ্ঠানে নিশ্চিতভাবে জানা যাবে, ২০২৫ সালের ব্যালন ডি’অর কে জিতলেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন