বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ
  • ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেবে ইসরায়েলের জনক শক্তি

    ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেবে ইসরায়েলের জনক শক্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি দখলদারিত্বের অধীনে থাকা ফিলিস্তিনকে অবশেষে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য।

    রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন। 

    লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, জুলাই মাসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। তিনি একটি দীর্ঘমেয়াদি স্থায়ী শান্তিচুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা দুই রাষ্ট্রের মধ্যে সমাধান নিশ্চিত করবে। এটি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ ধারাবাহিক পূর্ববর্তী সরকারগুলো বলেছিল যে স্বীকৃতি আসবে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাব ফেলার মতো সময়ে।

    তবে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, জিম্মিদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা।

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছিলেন, এমন সিদ্ধান্ত ‘সন্ত্রাসকে পুরস্কৃত’ করবে।

    তবে যুক্তরাজ্যের মন্ত্রীরা যুক্তি দিয়েছেন, দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির আশা বাঁচিয়ে রাখতে এই পদক্ষেপ নেওয়া ছিল নৈতিক দায়িত্ব।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন