বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • টেসলার দরজা খুলতে ব্যর্থ: গাড়ির ভেতরেই মৃত্যু চালক ও দুই শিশুর 

    টেসলার দরজা খুলতে ব্যর্থ: গাড়ির ভেতরেই মৃত্যু চালক ও দুই শিশুর 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টেসলার ইলেকট্রনিক দরজা খুলতে না পারায় চালক এবং দুই শিশু গাড়ির ভেতরেই পুড়ে মারা গেছে। পুলিশের মতে, গাছের সাথে ধাক্কা খেয়ে আগুন ধরে যায় টেসলা। ৭ সেপ্টেম্বর জার্মানিতে ঘটে এই দুর্ঘটনা।

    জার্মান সংবাদমাধ্যমের মতে, ৭ সেপ্টেম্বর জার্মানিতে গাড়িটি আগুনে পুড়ে যায়, এতে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি এবং ৯ বছর বয়সী দুই শিশু ভেতরে মারা যায়। 

    মার্কিন কর্তৃপক্ষ টেসলার হ্যান্ডেলগুলো অকার্যকর হয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করার কয়েকদিন পরে এ ঘটনা ঘটল।
      
    পুলিশ জানায়, ৯ বছর বয়সী আরেকটি শিশু বেরিয়ে আসতে সক্ষম হয় এবং তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    নিহতদের পরিচয় জানা যায়নি।

    দুর্ঘটনাস্থলের বিপরীতে একটি রঙের দোকান পরিচালনাকারী রোমান জেদ্রজেজেউস্কি বলেন, তিনি সাহায্যের জন্য দৌড়ে ছুটে যান কিন্তু ভেতরে থাকা তিনজনকে বাঁচাতে পারেননি।
     
    তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি অগ্নিনির্বাপক যন্ত্রটি নিয়ে দৌড়ে গিয়েছিলাম। কিন্তু ... তাতে কোনো লাভ হয়নি।

    ‘আমি তাদেরকে বাঁচাতে চেয়েছিলাম। গাড়িটি খোলার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। আগুনের কারণে এটি খুব গরম ছিল, তবে গাড়ির ডান দিকটি তুলনামূলকভাবে অক্ষত ছিল।

    তিনি চোখের পানি মুছতে মুছতে বলেন, আমি এটা পারলাম না।

    টেসলা গাড়ির দরজা ইলেকট্রনিক যা হ্যান্ডেল টেনে খোলা যায় না বরং বোতাম টিপে খুলতে হয়।
     
    নিউ ইর্য়ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় গাড়ির পাওয়ার ব্যর্থও হতে পারে, যার কারণেও দরজাগুলো অকেজো হয়ে যেতে পারে।

    টেসলা গাড়ির ভেতরে ম্যানুয়াল দরজা থাকে, যা ভেতর থেকে খোলা যায়। কিন্তু গাড়ির চালক সে সম্পর্কে অবগত থাকলেও হয়ত ভেতরে থাকা শিশুরা সেগুলো অ্যাক্সেস করতে বা পরিচালনা করতে পারেনি।
     
    জার্মানির অটোমোবাইল অ্যাসোসিয়েশন, অলজেমাইনার ডয়চেস্টার অটোমোবিল-ক্লাব, ২০২৪ সালের এপ্রিলে টেসলার চালকদের সতর্ক করে দিয়েছিল যে, দরজার হাতলগুলো নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

    গত সপ্তাহেই, ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, তারা ২০২১ ‘মডেল বছরের’ প্রায় ১,৭৪,০০০ টেসলা মডেল ওয়াই গাড়ির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যেখানে ইলেকট্রনিক দরজার হাতল অকার্যকর হয়ে যেতে পারে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

    সিবিসি জানিয়েছে, গত বছর টরন্টো শহরের কেন্দ্রস্থলে টেসলা গাড়িটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার পর গাড়ির দরজা খুলতে না পেরে চার বন্ধু দগ্ধ হয়ে মারা যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন