বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি
  • নেইমারের খেলা অনিশ্চিত, সান্তোসের সতর্কবার্তা

    নেইমারের খেলা অনিশ্চিত, সান্তোসের সতর্কবার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের আগে উরুতে ব্যথা অনুভব হওয়ায় নেইমার জুনিয়রকে ছাড়াই দল ঘোষণা করেছিলেন কোচ আনচেলত্তি। তবে সেই ব্যথা সত্ত্বেও নেইমার বিশ্বের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। এখন আবারও ইনজুরিতে পড়েছেন এই তারকা ফুটবলার।

    শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সান্তোস ক্লাব এক বিবৃতিতে নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে। সান্তোস জানিয়েছে, নেইমারের চিকিৎসা শুরু হয়েছে, তবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয়।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুশীলনের সময় ব্যথা অনুভব করেন নেইমার। এরপর মেডিকেল টেস্টে তার ডান উরুতে পেশির ইনজুরি ধরা পড়ে। 

    আগামীকাল (রোববার) গুরুত্বপূর্ণ ক্লাসিকো ম্যাচে সাও পাওলোর বিপক্ষে মাঠে নামবে সান্তোস। ইনজুরির কারণে এই ম্যাচে নেইমার খেলতে পারবেন না। সান্তোসে ফেরার পর এটি নেইমারের তৃতীয় ইনজুরি। এর আগে প্রথমবার পাউলিস্তাও টুর্নামেন্টের নকআউট পর্বে করিন্থিয়ানসের বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি তিনি। 

    এরপর ব্রাজিলিয়ান লিগের তৃতীয় রাউন্ডে ফিরলেও পরের ম্যাচেই অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন। সেই চোটে এক মাস মাঠের বাইরে ছিলেন তিনি।

    ক্লাব বিশ্বকাপের পর নেইমার সান্তোসের হয়ে ১০টি ম্যাচে অংশ নিয়েছেন যার মধ্যে ৯টিতেই তিনি শুরুর একাদশে ছিলেন এবং ৭টি ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলেছেন। কিন্তু আবার চটে পড়ছেন তিনি।

    তবে এই চোট কতটা গুরুতর এবং মাঠে ফিরতে কত সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়। এটি নেইমার ও সান্তোস ভক্তদের জন্য নিঃসন্দেহে এক দুঃসংবাদ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন