বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ দিলো আরব আমিরাত

    বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ দিলো আরব আমিরাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশীদের জন্য বড় দুঃসংবাদ এলো সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে। বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্ম ভিসায় নিষেধাজ্ঞা ঘোষণা করেছে এ দেশটি। এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

    বাংলাদেশ ছাড়াও আরব আমিরাতের এ অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় পড়েছে আরও ৮টি দেশ। এগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন,  ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

    শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য। 

    সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এই ৯ দেশের যেসব নাগরিক ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক, তারাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

    বিজ্ঞপ্তিতে নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে আরব আমিরাত। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি দেশটির সরকার।

    ২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে ভিসা আবেদনের সুযোগ আর থাকবে না বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন