সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অনলাইন জুয়া ও অর্থপাচার: টাঙ্গাইলে আরও ৪ জন গ্রেপ্তার ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প হারানো সরকারি অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণা র‍্যাবের কার্যালয়ে বসেই স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
  • জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে জনগণ প্রতিহত করবে: চরমোনাই পীর

    জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে জনগণ প্রতিহত করবে: চরমোনাই পীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর) হুঁশিয়ারি দিয়েছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজিত হলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে।

    তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা পূর্ণ হয়নি এবং এজন্য অবিলম্বে পরিবর্তন প্রয়োজন।

    শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন মেইন রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    গণসমাবেশের শুরুতে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও স্বাধীনতার পর চলমান ব্যর্থতার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের সময় আমাদের সামনে তিনটি মৌলিক স্লোগান ছিল– সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার। কিন্তু বাস্তবে যেই শক্তি দেশের ক্ষমতা নিয়েছে, তারা একটিও পূর্ণ করতে পারেনি। ৫৩ বছর ধরে যারা দেশ পরিচালনা করছে, তারা মানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।


    চরমোনাই পীর বলেন, চব্বিশের ৫ আগস্টের অভ্যুত্থানের পর যে রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে, তা এখন ইসলামের পক্ষের। দেশের মানুষ উপলব্ধি করেছে, আগের শক্তি আবার ক্ষমতায় এলে তারা আবার কী ‘মধু’ খাওয়াবে, তা কোনোদিন মানুষের কল্যাণে পরিণত হবে না।

    তিনি আরও বলেন, এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কাছে এক সুস্পষ্ট নীতি-আদর্শ উপস্থাপন করেছে। আমাদের নীতি-আদর্শ সর্বশ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করে–মা, বোন, শ্রমজীবী, ব্যবসায়ী–সবাই যাতে ন্যায়, মর্যাদা ও সাম্যের অধিকার পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই নীতি-আদর্শ রেখেছেন, তার বাইরে কেউ শান্তি বা মুক্তি কখনো পাবে না। এ কারণেই আমাদের আন্দোলন শুধু রাজনৈতিক নয়, বরং নৈতিক ও সামাজিক পরিবর্তনের আন্দোলন।

    সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, আমরা চাই দেশের প্রতিটি নাগরিক যেন তাদের অধিকার বুঝতে পারে। যারা দেশের ক্ষমতা দখল করেছে, তারা জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে। এখন পরিবর্তন সময়ের দাবি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পরিবর্তন বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, দেশের প্রতিটি মানুষের ন্যায় ও মর্যাদা নিশ্চিত করা।

    সমাবেশে তিনি দেশের রাজনৈতিক বাস্তবতা, নাগরিক অধিকার, নির্বাচনের সুষ্ঠু আয়োজন এবং নৈতিক নেতৃত্বের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেন। তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে নীতি-আদর্শের পথে জনগণের অধিকার রক্ষা ও দেশের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন