সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অনলাইন জুয়া ও অর্থপাচার: টাঙ্গাইলে আরও ৪ জন গ্রেপ্তার ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প হারানো সরকারি অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণা র‍্যাবের কার্যালয়ে বসেই স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
  • কক্সবাজারে এনসিপি শক্তিশালী করতে উপজেলা সমন্বয় কমিটি গঠন

    কক্সবাজারে এনসিপি শক্তিশালী করতে উপজেলা সমন্বয় কমিটি গঠন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নতুন উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। নতুন কমিটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় দলের কার্যক্রম আরও শক্তিশালী করতে বিভিন্ন পদে স্থানীয় নেতারা দায়িত্বপালন করবেন।

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন তারেকুর রহমান। পাশাপাশি যুগ্ম সমন্বয়কারী হিসেবে ৬ জনকে রাখা হয়েছে। তারা হলেন- রহিম চৌধুরি, ফারুক মোহাম্মদ নওশাদ, ইঞ্জিনিয়ার সাইমন ফয়েজ, মাহমুদ হাসান, ছৈয়দ হোসেন নাছিম ও মোহাম্মদ ইব্রাহিম।

    এছাড়াও কমিটির সদস্যরা হলেন- মোহাম্মদ শিহাব, শফিউল্লাহ, মুসলিম উদ্দিন, মোস্তাক আহমদ, মোহাম্মদ বেলাল উদ্দিন, আব্দুর রহিম, মোহাম্মদ সোহেল, মোবারক হুসাইন, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ কাশেম, জাহেদ হাসান ও সরওয়ার কামাল।

    আগামী ৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন