সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প হারানো সরকারি অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণা র‍্যাবের কার্যালয়ে বসেই স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ
  • জাতীয় নির্বাচন সামনে রেখে আস্থার বার্তা দিলেন তারেক রহমান

    জাতীয় নির্বাচন সামনে রেখে আস্থার বার্তা দিলেন তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

    ফেসবুক পোস্টে তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার জন্য বিএনপি শৃঙ্খলা ও আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

    তারেক রহমান জানান, তৃণমূল থেকে শুরু করে গ্রাম ও শহর পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগে ইতোমধ্যে সাত হাজারেরও বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে পদচ্যুত ও বহিষ্কারও করা হয়েছে। তিনি উল্লেখ করেন, শৃঙ্খলা দুর্বলতা নয়, বরং সেটিই আমাদের শক্তি।

    তরুণ প্রজন্মের প্রতি বিশেষ বার্তায় তারেক রহমান বলেন, তরুণরা রাজনীতিকে ক্ষমতার খেলা হিসেবে নয়, সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে দেখতে চায়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনসহ ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে বিএনপির নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

    পোস্টে তিনি অতীতের ঐতিহ্যের দিকেও আলোকপাত করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন ও দেশনেত্রী খালেদা জিয়ার স্বৈরাচারবিরোধী সংগ্রামের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, বিএনপি সেই আদর্শ ধারণ করেই আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলছে।

    তিনি আরও বলেন, তরুণরা বাস্তব সুযোগ চায়, জনগণ চায় স্থিতিশীলতা এবং বিশ্ব চায় বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে। এই প্রত্যাশা পূরণে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান।

    তারেক রহমান পোস্টের শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি যেমন আপনাদের ওপর আস্থা রাখি, আপনারাও তেমনি আমার ওপর আস্থা রাখুন। তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল। আমরা একসাথে প্রমাণ করবো, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন