বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
  • বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন: পূর্ণাঙ্গ তফসিল জানাল বোর্ড

    বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন: পূর্ণাঙ্গ তফসিল জানাল বোর্ড
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের আসন্ন নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল।

    বুধবার (১৭ সেপ্টেম্বর) বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু হবে। নির্বাচনের প্রক্রিয়ায় পর্যায়ক্রমে ভোটার তালিকা প্রকাশ, মনোয়নপত্র বিতরণ ও জমা, যাচাই-বাছাই, চূড়ান্ত মনোনয়ন, নির্বাচন এবং ফলাফলের ঘোষণা অন্তর্ভুক্ত থাকবে। সব ধাপেই নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করা হবে, যাতে নির্বাচন স্বচ্ছ ও নিয়মমাফিকভাবে সম্পন্ন হয়।

    একনজরে বিসিবি নির্বাচনের তফসিল : 

    ২০ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা
    ২১ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত – আপত্তি গ্রহণ
    ২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
    ২২-২৩ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ
    ২৫ সেপ্টেম্বর – মনোনয়নপত্র জমাদান
    ২৬ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা
    ২৭ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
    ২৮ সেপ্টেম্বর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিকা
    ২৮ সেপ্টেম্বর – ডাক ও ই-ব্যালট বিতরণ
    ৪ অক্টোবর – নির্বাচন ও প্রাথমিক ফলাফল
    ৫ অক্টোবর – চূড়ান্ত ফলাফল

    এদিকে, বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেওয়া হবে।

    এবার নতুন করে বেশ কয়েকজন বিসিবির পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হেভিওয়েট প্রার্থী। বিসিবির সভাপতি পদেও তারা লড়বেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদও। পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন