সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প হারানো সরকারি অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণা র‍্যাবের কার্যালয়ে বসেই স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ
  • রাজধানীতে ডিবি অভিযান: ২২ আওয়ামী লীগ নেতা আটক

    রাজধানীতে ডিবি অভিযান: ২২ আওয়ামী লীগ নেতা আটক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মোট ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    সূত্র জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রথম পর্যায়ে ১২ নেতাকর্মীকে আটক করা হয়। এরপর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্যামলী ও মতিঝিলে দলটির ঝটিকা মিছিল আয়োজনের চেষ্টার সময় আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

    ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এই অভিযান দলের কার্যক্রমে প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

    রাজধানীর শ্যামলীর শিশুমেলার সামনে ঝটিকা মিছিলের চেষ্টার সময় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ওই সময় নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে গ্রেপ্তারদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় বলে জানায় পুলিশ। অপরদিকে গতকাল ভোরে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তিনজনকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশ।

    চট্টগ্রাম ব্যুরো ও দাউদকান্দি প্রতিনিধি জানান, চট্টগ্রাম ও কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি মিছিল থেকে গতকাল ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে সাতজনকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দাউদকান্দিতে পাঁচজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন