সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প হারানো সরকারি অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণা র‍্যাবের কার্যালয়ে বসেই স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ
  • জাপা নেতাদের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ নেতা হামলার মামলা আবেদন

    জাপা নেতাদের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ নেতা হামলার মামলা আবেদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হত্যা লক্ষ্য করে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা দাখিলের আবেদন করা হয়েছে

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় মামলার এ আবেদন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট।

    রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুকের কাছে মামলার আবেদন জমা দিয়ে আখতারুজ্জামান সম্রাট সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালায়। আমি এতদিন হাসপাতালে ছিলাম। গতকাল (সোমবার) রিলিজ পেয়েছি। আজ মামলা করতে এসেছি।

    তিনি বলেন, মামলার এজাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে এক নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন মিলনসহ ১৮ জন। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

    আখতারুজ্জামান সম্রাট জানান, মামলার আবেদনটি এজাহার হিসেবে রমনা মডেল থানার ওসির কাছে জমা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এজাহারটি তিনি গ্রহণ করেছেন। যাচাই-বাছাই করে মামলাটি রেকর্ড করবেন।

    গত ২৯ আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করলে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন আহত হন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন