সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প হারানো সরকারি অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণা র‍্যাবের কার্যালয়ে বসেই স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ
  • অত্যাচারীদের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনও দল চায় না: মীর নেওয়াজ

    অত্যাচারীদের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনও দল চায় না: মীর নেওয়াজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনও রাজনৈতিক দল চায় না। কারণ দেশে সংস্কার ও বিচারের দাবি সর্বপ্রথম বিএনপিই উত্থাপন করেছে।


     

    গত শনিবার রাজধানীর পুরান ঢাকার রাজারদেউরি এলাকাবাসীর আয়োজিত ডে নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান ও রাধিকা মোহনা বাসক লেনের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


     

    নেওয়াজ আলী বলেন, “বাংলাদেশে যত নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে, তার বড় অংশই হয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর। আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে ইউনিট পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও ১০০টির বেশি মামলা হয়েছে। তারপরও আমরা দল ও আদর্শ থেকে একদিনের জন্যও বিচ্যুত হইনি।”


     

    তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনও দেশনেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি, তারেক রহমানকেও দেয়নি, বিএনপির নেতাকর্মীদের প্রতিও সমর্থন প্রত্যাহার করেনি।


     

    কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নব গোপাল দত্তের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজ্, জিয়া মঞ্চের সভাপতি মো. জলিল, সাধারণ সম্পাদক মোঃ তারেক, ছাত্রদল নেতা মোঃ রাকিব, যুব নেতা মোঃ সবুজ, লালবাগ থানা ২৩ নং ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাসেলসহ ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন