বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
  • “এই অর্জন আমার জীবনের এক অনন্য মুহূর্ত”— আফঈদা খন্দকার

    “এই অর্জন আমার জীবনের এক অনন্য মুহূর্ত”— আফঈদা খন্দকার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার দলের রক্ষণভাগ সামলিয়ে নেতৃত্ব দিচ্ছেন এবং মাঠের লড়াইয়ে ইতিমধ্যেই অসামান্য সাফল্য অর্জন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় নারী দল সাফ চ্যাম্পিয়নশিপে জিতে প্রথমবারের মতো এশিয়ান কাপেও জায়গা করে নিয়েছে।

    এই সাফল্যের পাশাপাশি আফঈদা সম্প্রতি পেলেন বিশেষ স্বীকৃতি—ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। এই পুরস্কার পেয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত এবং বলছেন, এটি শুধু তার ব্যক্তিগত নয়, পুরো দলের জন্য গর্বের বিষয়।

    বিশেষজ্ঞরা মনে করছেন, আফঈদার নেতৃত্ব ও প্রশিক্ষণ দেশের নারী ফুটবলের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করছে। এই স্বীকৃতিই প্রমাণ যে তার ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড দুটোই প্রশংসার যোগ্য।

    সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে পুরস্কার নিয়ে নিজের ফেসবুক পেজে আফঈদা লিখেছেন, ‘আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’

    এরপর আরও যোগ করে বলেছেন, ‘আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনও সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, তরুণদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য।’

    এমন পুরস্কার অনুপ্রেরণা জোগাবে আরও ভালো কাজ করার- আফঈদা মনে করেন সেটা। তার ভাষায়, ‘এই পুরস্কার শুধু আমার নয়—এটি সেই সকল তরুণের, যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন