বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
  • আসন্ন বিসিবি নির্বাচনে রোডম্যাপ তৈরি

    আসন্ন বিসিবি নির্বাচনে রোডম্যাপ তৈরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বোর্ডরুমে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনী প্রক্রিয়ার রূপরেখা, ইজিএম ও এজিএমের সম্ভাব্য তারিখ এবং ঢাকা মেট্রোপলিটনের ক্লাব ক্রিকেট সংগঠকদের সম্ভাব্য কাউন্সিলর তালিকা নিয়ে আলোচনা হয়।

    সভা শেষে জানা গেছে, চূড়ান্ত করা হয়েছে বিসিবি নির্বাচনের তপশিল। ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। এরপর ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের সময়সীমা নির্ধারিত হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।

    বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, অক্টোবর মাসে বিসিবির যে নির্বাচন হবে, সেটার ব্যাপারে ধাপে ধাপে কিছু প্রক্রিয়া চলছে। তিনজন নির্বাচন কমিশনার দায়িত্ব বুঝে নিয়েছেন। আমাদের কিছু পরিষ্কার ধারণার প্রয়োজন ছিল, সেটি নিয়েই আলোচনা হয়েছে। আমরা প্রক্রিয়াটা কেমন হবে, কখন কীভাবে চিঠি যাবে এসব বিষয় নিয়েই সভায় আলোচনা করেছি।

    বিসিবির নির্বাচনে মোট তিনটি ক্যাটাগরিতে কাউন্সিলররা ভোট দেবেন।

    ক্যাটাগরি-ওয়ান: বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক।

    ক্যাটাগরি-টু: ক্লাব প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক।

    ক্যাটাগরি-থ্রি: সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্য থেকে একজন নির্বাচিত হবেন।

    এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন পরিচালক মনোনীত হবেন। সব মিলিয়ে ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবির সভাপতি।

    বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তাই আগামী অক্টোবরের শুরুতে জমে উঠছে বোর্ড নির্বাচনের উত্তাপ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন