সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প হারানো সরকারি অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণা র‍্যাবের কার্যালয়ে বসেই স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডো ডিএমপিতে এসি পদমর্যাদার ৩ কর্মকর্তার পদায়ন, একজনের বদলি বাতিল ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ
  • ভিসি ও সরকারের সমর্থনে ডাকসুতে একপক্ষের জয়: রিজভী

    ভিসি ও সরকারের সমর্থনে ডাকসুতে একপক্ষের জয়: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারের কিছু ব্যক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের যোগসাজশে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একটি পক্ষের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    রুহুল কবির রিজভী বলেন, সরকারের কিছু মানুষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের যোগসাজশে একটি পক্ষকে একচেটিয়া জিতিয়ে দিতে ডাকসু নির্বাচন হয়েছে। জাতীয়তাবাদী শক্তিকে ঘায়েল করতে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীলনকশায় ছাত্র সংসদ নির্বাচন কি–না সে প্রশ্নও তোলেন তিনি।

    দেশে ইসলাম নাকি মওদূদীবাদ প্রতিষ্ঠা করবেন এমন প্রশ্ন তুলে রুহুল কবির রিজভী বলেন, উগ্র সাম্প্রদায়িকতা ও উগ্র ধর্মীয় রাজনীতি দেশের সর্বনাশ ডেকে আনবে।

    দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেদের জামায়াতে ইসলামীর সদস্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন