বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি
  • ক্রিকেটারদের সঙ্গে সরাসরি কথা বলে দলকে উৎসাহ দিলেন ক্রীড়া উপদেষ্টা

    ক্রিকেটারদের সঙ্গে সরাসরি কথা বলে দলকে উৎসাহ দিলেন ক্রীড়া উপদেষ্টা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এশিয়া কাপে ব্যস্ত সময় কাটাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থানরত ক্রিকেটারদের সঙ্গে শনিবার (১৩ সেপ্টেম্বর) সাক্ষাৎ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি মাঠে বসে সরাসরি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ উপভোগের পরিকল্পনা করেছেন।

    দলের মনোবল বৃদ্ধি ও আসন্ন ম্যাচে ভালো ফলাফল অর্জনের প্রত্যাশায় ক্রীড়া উপদেষ্টা হোটেলে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেন। এই সময় তিনি দলের অনুশীলন, ম্যাচ পরিকল্পনা, কৌশল এবং সামগ্রিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।

    এছাড়া সাক্ষাৎকালে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, কনসাল জেনারেল মো. রশেদুজ্জামান, জাতীয় দলের ম্যানেজমেন্ট এবং বোর্ড কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ক্রিকেটাররা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আড্ডায় নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা শেয়ার করেন। পরে উপদেষ্টা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে তোলা ছবি শেয়ার করেন।

    গত কয়েক বছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে উত্তাপ কমলেও প্রতিদ্বন্দ্বিতা কমেনি। গত ১০ বছরে দুই দল সমানভাবে ৮টি করে ম্যাচ জিতেছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। গত জুলাইয়ে শ্রীলঙ্কার মাঠে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। এছাড়া, গত বছর ডালাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ।

    সেই ম্যাচগুলোতে শুরুতেই আঘাত হানতে সক্ষম হয়েছিল বাংলাদেশের বোলাররা। অন্যদিকে, শ্রীলঙ্কা এখনও তাদের ব্যাটিং লাইনআপ নিয়ে সংগ্রামে রয়েছে, যেটি তারা দুই সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৮০ রানে গুটিয়ে যাওয়ার মাধ্যমে প্রমাণ করেছে।

    এই ভেন্যুতে বাংলাদেশ ইতোমধ্যে হংকংকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে। ওই ম্যাচে পেসাররা শুরুতে উইকেট নিয়েছিলেন এবং টপ অর্ডার সহজেই রান তাড়া করে ম্যাচটি জিতেছিল। লেগ স্পিনার রিশাদ হোসেনও ছিলেন কার্যকর, যিনি লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিন ম্যাচে মাত্র ৫.৪৭ ইকোনমিতে বল করেছিলেন।

    সবমিলিয়ে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা থাকায় গ্রুপ ‘বি’ এখন ‘গ্রুপ অব ডেথ’। এই গ্রুপে আফগানিস্তানও সুপার ফোরে উঠতে লড়াই করছে। কাজেই, আজকের ম্যাচ হেরে গেলে বাংলাদেশের জন্য আরও কঠিন হয়ে যাবে সুপার ফোর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন