বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি
  • সাকিব আল হাসান নিয়ে ভারতের সাবেক ক্রিকেটারের মন্তব্য

    সাকিব আল হাসান নিয়ে ভারতের সাবেক ক্রিকেটারের মন্তব্য
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপে বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ম্যাচে মাঠে নামার মুখে টাইগারদের সামনে অপেক্ষা করছে হংকং। যদিও প্রতিপক্ষ তুলনামূলকভাবে দুর্বল, তবে ম্যাচে জয় নিশ্চিত মনে হলেও প্রস্তুতি এবং মনোযোগ গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া বাংলাদেশ দলের শক্তি-দুর্বলতা নিয়ে মতামত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিকতা এবং স্থায়িত্বের অভাব লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে তিনি দলের অভিজ্ঞ খেলোয়াড় সাকিব আল হাসান এবং পেসার মিরাজের ভূমিকার উপরও আলোকপাত করেছেন, যাদের পারফরম্যান্স দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। চোপড়ার মতে, তরুণদের মানসিক দৃঢ়তা এবং অভিজ্ঞদের সহায়তায় বাংলাদেশ এশিয়া কাপে ভালো কিছু উপহার দিতে পারে।


    বেশ লম্বা সময় বাংলাদেশ ছিল স্পিননির্ভর দল। যদিও সম্প্রতি সেই ধারায় পরিবর্তন এসেছে। এখন পেসাররাই টাইগারদের বোলিংয়ের মূল ভরসা। আকাশ চোপড়া মনে করেন, সাকিব-মিরাজ না থাকায় বাংলাদেশের স্পিন বিভাগ পূর্বের তুলনায় কিছুটা দুর্বল।

    তিনি বলেন, ‘বাংলাদেশ বেশ ভালো ফর্ম নিয়ে এশিয়া কাপে এসেছে। এর কারণ তাদের ফাস্ট বোলাররা, স্পিনাররা ততটা নয়। কারণ সাকিব চলে গেছে, তারপর মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়নি। সুতরাং, স্পিনে তাদের বৈচিত্র্য আছে, কিন্তু অভিজ্ঞতার অভাব রয়েছে।’

    পঞ্চপাণ্ডবের পর সেই মানের ক্রিকেটার আর বের না হওয়ায় কিছুটা বিস্মিত আকাশ চোপড়া। একই সঙ্গে বর্তমান ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাব নিয়েও মন্তব্য করেন তিনি।

    আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশ দলে সাকিব, মুশফিকের মতো কিছু গুণী ক্রিকেটার ছিল, কিন্তু তাদের পরে যারা উঠে এসেছে তাদের সুযোগটা কাজে লাগানোর কথা ছিল, যা ঘটেনি। এটাই সমস্যার একটা বড় অংশ। আপনি আশা করেন যে দলটি আসলে বড় হবে। কিন্তু দলটি ততটা বড় হয়নি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন