বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি
  • দুই দিন অবরুদ্ধ থাকার পর দেশে ফিরছেন জামালরা

    দুই দিন অবরুদ্ধ থাকার পর দেশে ফিরছেন জামালরা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। এর কারণে গত দুই দিন হোটেলেই অবরুদ্ধ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও সরকারের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সময়ে দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা।

    আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সেখান থেকে বেলা সাড়ে ১১টার পর বিশেষ এক ফ্লাইটে দেশে ফিরবে ফুটবলাররা। তাদের সঙ্গে বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদেরও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে। 

    সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর থেকে নেপালে বিক্ষোভ শুরু হয়। তরুণ প্রজন্মের অংশগ্রহণে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সহিংস রূপ নিলে পরদিন ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। 

    তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ সত্ত্বেও নেপালের পরিস্থিতি শান্ত হয়নি। বিভিন্ন এলাকায় লাগাতার বিক্ষোভ ও অগ্নিসংযোগ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ালে সেদিন দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত ত্রিভুবন বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

    এদিকে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও কাঠমান্ডু আন্দোলনে উত্তাল হয়ে উঠলে, দ্বিতীয় ম্যাচের অনুশীলন বাতিল হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ ঘোষণার পাশাপাশি বাতিল করা হয় পরদিনের দ্বিতীয় ম্যাচও। 

    এমনকি এই আন্দোলনে জামালদের অবস্থান করা টিম হোটেলের পাশেও জ্বালাও-পোড়াও চলছিল। ফলে গত দুই দিন হোটেলে বন্দী অবস্থায় ছিলেন ফুটবলাররা। এদিকে এই কদিন অনিশ্চয়তার মাঝেও নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন ফুটবলাররা। বুধবারও টিম হোটেলে সবাই ঘাম ঝরিয়েছেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন