বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি
  • এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল

    এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মরুরাজ্যে জমজমাট এশিয়া কাপের মঞ্চে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের অভিযান। লিটন দাসের নেতৃত্বে টাইগাররা প্রথম ম্যাচেই নামবে হংকংয়ের বিপক্ষে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে এই ম্যাচ।

    টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে অনিয়মিত হলেও দলীয় অনুশীলনে আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ শিবিরকে। ব্যাট হাতে লিটন দাস, তৌহিদ হৃদয় ও অভিজ্ঞ সাকিব আল হাসানের দিকে থাকবে বিশেষ নজর। অন্যদিকে বোলিং আক্রমণে দায়িত্ব নিতে হবে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে।

    অন্যদিকে প্রতিপক্ষ হংকংও চমক দেখানোর স্বপ্ন নিয়ে নেমেছে এবারের আসরে। তুলনামূলকভাবে দুর্বল দল হিসেবে বিবেচিত হলেও, হংকং ইতোমধ্যেই একাধিক বড় দলের বিপক্ষে লড়াই করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

    বাংলাদেশ দলের লক্ষ্য স্পষ্ট—প্রথম ম্যাচ জয় দিয়ে আত্মবিশ্বাস অর্জন এবং পরবর্তী রাউন্ডে শক্ত অবস্থান তৈরি করা। ফলে ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। মরুরাজ্যের মাটিতে আজকের রাতের ম্যাচে চোখ থাকবে কোটি বাংলাদেশি সমর্থকের।

    বাংলাদেশের কাছে হংকং একেবারে অপরিচিত নয়। যদিও টাইগার ক্রিকেটারদের বর্তমান দলের কেউই খেলেননি হংকংয়ের সঙ্গে। ২০১৪ সালে চট্টগ্রামে টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র ম্যাচটি খেলেছিল বাংলাদেশ। প্রথম রাউন্ডের ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ২ উইকেটে। 

    হংকংয়ের বাঁ হাতি স্পিনার নাদিম আহমেদের ঘূর্ণিতে ১৬.৩ ওভারে ১০৮ রানে গুটিয়ে যান টাইগাররা। লেগ স্পিনার নিজকাত খানও গুঁড়িয়ে দিয়েছিলেন টাইগারদের ইনিংস। দুই স্পিনার উইকেট নিয়েছেন ৭টি। ম্যাচে টাইগারদের পক্ষে খেলেছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো তারকা ক্রিকেটার। মুশফিক বাহিনীর ১০৮ রান হংকং টপকে গিয়েছিল ১৯.৪ ওভারে। 

    এবার আবুধাবির উইকেটেও স্পিনাররা বাড়তি সহায়তা পাচ্ছেন। আফগানিস্তান-হংকং ও আরব আমিরাত-ভারত ম্যাচে স্পিনাররাই দাপট দেখিয়েছেন। লিটন বাহিনীও স্পিন বিভাগ যথেষ্ট শক্তিশালী। লেগ স্পিনার রিশাদ হোসেন, অফ স্পিনার শেখ মেহেদি ও বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ রয়েছেন। প্রয়োজনে সাইফ হাসান ও শামীম হোসেন পাটোয়ারী হাত ঘুরাবেন। 

    লিটনের নেতৃত্বে তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহানরা ব্যাট হাতে ভালো করছেন। সবশেষ টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে অংশ নিয়েছে বাংলাদেশ দল। 

    ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। সিরিজ জয়ের পর লিটন টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা পোষণ করেন। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছেন লিটন। 

    আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর আমিরাত ও পাকিস্তানের কাছে টানা দুই সিরিজ হারেন লিটন। এরপর শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে (২-১) এবং ঘরের মাটিতে পাকিস্তানকে (২-১) হারায়। ঘরের মাটিতে নেদারল্যান্ডসকে হারায় ২-০ ব্যবধানে।  

    আমিরাতে ২০২২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি এশিয়া কাপে সুপার ফোর খেলতে পারেনি বাংলাদেশ। তবে এবার ‘বি’ গ্রুপ থেকে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর খেলতে চান টাইগাররা।

    পরিসংখ্যানের দিক থেকে হংকং দুর্বল হলেও, লিটনদের লড়াই করতে হবে আবুধাবির আবহওয়ার সঙ্গে। ‘মরুরাজ্য’ সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্রা বরাবরই ৫০-৫২ ডিগ্রি সেলসিয়াস থাকে। তীব্র গরমে নাভিশ্বাস ওঠে জনজীবনে। আবুধাবির আবহাওয়া বলছে, শেখ আবু জায়েদ স্টেডিয়ামের আশপাশের আজকের তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

    সবশেষ অনুশীলনের সময়ও টাইগার ক্রিকেটাররা গরমের অস্বস্থিতে পড়েছিলেন। এখন ম্যাচে দেশটির তাপমাত্রা কতটা প্রভাব ফেলে সেটাই দেখা বিষয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন