বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি
  • জামালদের ফ্লাইট স্থগিত, নেপালের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি

    জামালদের ফ্লাইট স্থগিত, নেপালের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালে বাংলাদেশ দলের ফ্লাইট আজ বিকেল ৩টায় নির্ধারিত ছিল। তবে কাঠমান্ডুতে চলমান ছাত্র-জনতার আন্দোলনের কারণে দলটি হোটেল থেকে বিমানবন্দর পর্যন্ত যেতে পারেনি।

    কাঠমান্ডুতে চলমান উত্তেজনার কারণে বাংলাদেশ দলের ফ্লাইট ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দল বিমানবন্দরে পৌঁছালেও আজ নিরাপদে যাত্রা নিশ্চিত করা সম্ভব হয়নি।

    বাফুফে মিডিয়া বিভাগ জানিয়েছে, “বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে আজ বেলা ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।”

    দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, “ঝুঁকি নিয়ে বিমানবন্দর যাওয়া হয়নি। নেপালে আমাদের নিরাপত্তা সহায়তা এয়ারপোর্টে পৌঁছাতে পারেনি। বর্তমানে আবার হোটেলে অবস্থান নেওয়া হয়েছে। বিমানবন্দর অবরুদ্ধ থাকায় নতুন টিকিট করাও অনিশ্চয়।”

    কাঠমান্ডুতে গোলাগুলি ও জ্বালাও-পোড়াও চলছে। তবে বাংলাদেশ দল হোটেলের আশেপাশে নিরাপদে রয়েছে।

    প্রসঙ্গত, দুই দিনের বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। মঙ্গলবার ভোর থেকে রাজধানীসহ পুরো দেশ জুড়ে বিক্ষোভ চলেছে। উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এসময় সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবারের বাসভবন ও রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন